‘মার্কিন ভণ্ডামিপূর্ণ নীতির কারণে সিরিয়ায় রুশ জেনারেল নিহত হয়েছেন’
রাশিয়া বলেছে, মার্কিন ভণ্ডামিপূর্ণ নীতির কারণে সিরিয়ায় রুশ লে. জেনারেল ভ্যালারি অ্যাসাপোভ নিহত হয়েছেন। দেইর আয-যোরে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের মর্টারের গোলায় রোববার রাতে নিহত হন সিরিয়ায় মোতায়েন রুশ সামরিক উপদেষ্টাদের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় এ সেনাকর্মকর্তা।
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকোভ রুশ জেনারেলের নিহত হওয়ার ঘটনাকে সিরিয়ায় মার্কিন ভণ্ডামিপূর্ণ নীতির কারণে রাশিয়ার দেয়া চড়া রক্তমূল্য হিসেবে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, দায়েশকে নির্মূলের চেষ্টা করছে বলে মার্কিন পক্ষ দাবি করছে। কিন্তু মার্কিন কিছু কিছু তৎপরতা থেকে বোঝা যাচ্ছে যে ওয়াশিংটন উল্টা কাজ করছে। দায়েশ নির্মূলের চেয়ে ভূরাজনৈতিক লক্ষ্যেই ওয়াশিংটনের কাছে অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, মস্কো চায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার বিষয়ে মার্কিন বক্তব্য যেন দেশটির কর্ম তৎপরতার উল্টা হয়ে না দাঁড়ায়।#
পার্সটুডে/মূসা রেজা/২৬