ইদলিবে সন্ত্রাসী আস্তানায় ১০ দফা হামলা করল রুশ বোমারু বিমান
https://parstoday.ir/bn/news/west_asia-i46549-ইদলিবে_সন্ত্রাসী_আস্তানায়_১০_দফা_হামলা_করল_রুশ_বোমারু_বিমান
রাশিয়ার বোমারু বিমান বহর আজ (মঙ্গলবার) সিরিয়ায় সন্ত্রাসী অবস্থানের ওপর বোমা বর্ষণ করেছে। সিরিয়ার ইদলিব প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আস্তানায় ১০ দফা বোমা বর্ষণ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৭ ১২:৪৭ Asia/Dhaka
  • ইগর কোনাশেংকভ
    ইগর কোনাশেংকভ

রাশিয়ার বোমারু বিমান বহর আজ (মঙ্গলবার) সিরিয়ায় সন্ত্রাসী অবস্থানের ওপর বোমা বর্ষণ করেছে। সিরিয়ার ইদলিব প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আস্তানায় ১০ দফা বোমা বর্ষণ করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেংকভ জানান, রুশ বোমারু বিমানের বহর ইদলিবে দায়েশের আস্তানার ওপর ১০ দফা বোমা হামলা করেছে। হামলায় সন্ত্রাসীদের আস্তানা  ধ্বংস হয়ে গেছে। কয়েক দিন আগে পার্শ্ববর্তী প্রদেশ হামায় রুশ বাহিনীর বিরুদ্ধে চালানো হামলায় এসব আস্তানার সন্ত্রাসীরা অংশ নিয়েছিল।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে রাশিয়া। দামেস্কের আহ্বানে এ হামলা শুরু করা হয়।#

পার্সটুডে/মূসা রেজা/২৬