কারবালায় আশুরা: শোক পালন করছেন প্রায় ত্রিশ লাখ অনুরাগী
-
ইরাকের কারবালায় হযরত ইমাম হুসাইনের (আ) পবিত্র মাজার সংলগ্ন এলাকায় অনুরাগীদের জনসমুদ্র
আজ মহান আশুরার দিনে ইরাকের পবিত্র কারবালা শহরে অন্তত ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান শোক পালন করছেন।
বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলমান আশুরার শোক পালন করতে পবিত্র কারবালা শহরে এসেছেন যেখানে রয়েছে আশুরা বিপ্লবের মহানায়ক হযরত ইমাম হুসাইন (আ)'র ও তাঁর সৎ ভাই হযরত আবুল ফজল আব্বাস (আ)'র পবিত্র মাজার।
ভারত উপমহাদেশ, মধ্য-এশিয়া এবং আরব বিশ্বের নানা অঞ্চল থেকেও বিশ্বনবী (সা)'র আহলে-বাইত প্রেমিকরা কারবালায় জড়ো হয়েছেন।
ইরান থেকে মেহরান স্থল-সীমান্ত দিয়ে প্রায় ৯২ হাজার জিয়ারতকারী কারবালায় গেছেন গত কয়েক দিনে।
ইমাম হুসাইন (আ)'র মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, কারবালায় জনসমুদ্র প্রায় ত্রিশ লাখে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।
আশুরা পালন উপলক্ষে কারবালা শহরে নিরাপত্তা-কর্মী হিসেবে কাজ করছেন ৪০ হাজার স্বেচ্ছাসেবী। #
পার্সটুডে/এমএএইচ/১