'ইহুদিবাদী বসতি-স্থাপনকারীরা ফিলিস্তিন ছাড়, নতুন যুদ্ধে মৃত্যু হবে ইসরাইলের'
https://parstoday.ir/bn/news/west_asia-i46827-'ইহুদিবাদী_বসতি_স্থাপনকারীরা_ফিলিস্তিন_ছাড়_নতুন_যুদ্ধে_মৃত্যু_হবে_ইসরাইলের'
লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এক কঠোর সতর্ক-বাণীতে অধিকৃত ফিলিস্তিন থেকে (ইহুদি বসতির) ইহুদিবাদী অভিবাসী ও বিশেষ করে বিদেশ থেকে আসা ইহুদিদেরকে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। 
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ০১, ২০১৭ ১৭:৩৯ Asia/Dhaka
  • লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এক কঠোর সতর্ক-বাণীতে অধিকৃত ফিলিস্তিন থেকে (ইহুদি বসতির) ইহুদিবাদী অভিবাসী ও বিশেষ করে বিদেশ থেকে আসা ইহুদিদেরকে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। 

ইহুদিদেরকে ফিলিস্তিন ছেড়ে চলে যাওয়ার এই আহ্বান তিনি জানিয়েছেন আজ (রোববার) মহান আশুরা উপলক্ষে এক গণ-সমাবেশে দেয়া ভাষণে।

তিনি ইহুদিবাদী ও অবৈধ ইহুদি অভিবাসীদের সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন ও ইহুদিবাদী নেতারা যদি লেবাননের ওপর বা আশপাশের অন্য কোনো দেশের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে ফিলিস্তিন থেকে পালানোর যথেষ্ট সময় তারা পাবে না কিংবা তারা ফিলিস্তিনে নিরাপদ কোনো আশ্রয়ও পাবে না। 

হিজবুল্লাহর মহাসচিব আরও বলেছেন, নির্বোধ ইসরাইলি নেতারা স্পষ্টভাবে জানে না যে আগামীতে সম্ভাব্য যে কোনো যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে কোন ধরনের সামরিক সক্ষমতাগুলো ব্যবহার করা হবে। 
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সহায়তায় লেবানন, সিরিয়া ও গাজার ওপর যুদ্ধ চাপানোর ষড়যন্ত্র করছে বলে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ জানান। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন নতুন যুদ্ধ হলে ইহুদিবাদী বসতি-স্থাপনকারীদের চড়া মূল্য দিতে হবে এবং  ইসরাইলের মৃত্যু ঘটবে। 

ইহুদিবাদী ইসরাইল পশ্চিম তীরের নানা অঞ্চলে ইহুদি বসতির বিস্তার করে যাচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। #