সিরিয়ার আল-মায়েদিনে আরো সাফল্য পেল সরকারি বাহিনী
-
সিরিয়ার সেনাবাহিনী
সিরিয়া সেনাবাহিনী দেশটির দায়েশ নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় আল মায়াদিন শহরে সন্ত্রাসীদের বিরুদ্ধে আবারো ব্যাপক সাফল্য পেয়েছে।
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ পরিচালিত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, সিরিয়ার স্বেচ্ছাসেবী বাহিনী এবং রাশিয়ার বিমান বাহিনীর সমর্থনে দেশটির সেনাবাহিনী দায়েশ নিয়ন্ত্রিত দেইর আয জোর প্রদেশের শহরটি থেকে বহু এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
সিরিয়ার সরকারি বাহিনী বর্তমানে শহরটি থেকে সন্ত্রাসীদেরকে পুরোপুরি নির্মূল করতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।
প্রায় এক মাসের সংঘাতের পর সেপ্টেম্বর মাসে সিরিয়ার সেনারা দায়েশ নিয়ন্ত্রিত দেইর আয-যোর প্রদেশে পৌঁছাতে সক্ষম হয়। দেইর আয-যোর হচ্ছে সিরিয়ার মধ্যাঞ্চলীয় মরুময় এলাকা সন্ত্রাসীরা এখন এ প্রদেশের অল্প কিছু জায়গা নিয়ন্ত্রণ করছে এবং মনে করা হচ্ছে রাজধানী দেই আয-যোর বাদে সব জায়গা তাদের হাতছাড়া হতে চলেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১২