পিশমার্গার কাছ থেকে প্রধান সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিল ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i47577-পিশমার্গার_কাছ_থেকে_প্রধান_সামরিক_ঘাঁটির_নিয়ন্ত্রণ_নিল_ইরাকি_বাহিনী
ইরাকের কুর্দি গেরিলা পিশমার্গা বাহিনীর কাছ থেকে তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের প্রধান সামরিক ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সামরিক বাহিনী। রাশিয়ার গণমাধ্যম স্পুৎনিক জানিয়েছে, ইরাকি বাহিনী কিরকুক বিমানবন্দরেরও নিয়ন্ত্রণ নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৬, ২০১৭ ১৫:১৬ Asia/Dhaka
  • ইরাকির বাহিনীর কিরকুক অভিযান
    ইরাকির বাহিনীর কিরকুক অভিযান

ইরাকের কুর্দি গেরিলা পিশমার্গা বাহিনীর কাছ থেকে তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের প্রধান সামরিক ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সামরিক বাহিনী। রাশিয়ার গণমাধ্যম স্পুৎনিক জানিয়েছে, ইরাকি বাহিনী কিরকুক বিমানবন্দরেরও নিয়ন্ত্রণ নিয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য বিতর্কিত গণভোট অনুষ্ঠানের পর ইরাক সরকার ওই এলাকায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। ইরাকের জয়েন্ট অপোরেশন্স কমান্ড আজ (সোমবার) জানিয়েছে, সন্ত্রাসবাদ-বিরোধী ইউনিট কে-ওয়ান সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে। এর আগে ইরাকের সামরিক বাহিনীর অভিযানের মুখে কুর্দি পিশমার্গা বাহিনী সেখান থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়ার পরপরই সেনাবাহিনী কিরকুকে রাষ্ট্র নিয়ন্ত্রিত নর্থ অয়েল কোম্পানির সদরদপ্তরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।

ইরাকি বাহিনী

এছাড়া, পাশের একটি তেল শোধনাগারও কুর্দি বাহিনীর কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ২০১৪ সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অভিযানের মুখে ইরাকি বাহিনীকে দ্রুত সরিয়ে নেয়ার পর পিশমার্গা বাহিনী ওই এলাকার নিয়ন্ত্রণ নেয়।

কিরকুকের প্রধান সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণে নেয়ার পর ইরাকি জয়েন্ট অপারেশন্স কমান্ড বলেছে, এখন তারা কিরকুকের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার কাজ শুরু করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬