-
পিশমার্গাদের সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি মানছে না কুর্দিস্তান: আবাদি
নভেম্বর ০২, ২০১৭ ০৮:৪৯ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, কুর্দিস্তানের আঞ্চলিক সরকার বা কেআরজি প্রতিশ্রুতি মানছে না। কুর্দিস্তানের বিরোধপূর্ণ এলাকা থেকে সেনা সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি তারা মানছে না বলে অভিযোগ করেন তিনি।
-
পিশমার্গা বাহিনীর কাছে বিদেশি অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ইরাকি সংসদের
অক্টোবর ২২, ২০১৭ ১৬:২২ইরাকের কুর্দি পিশমার্গা বাহিনীর কাছে বিদেশি অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় সংসদ। উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে ইরাকি বাহিনীর বিরুদ্ধে হামলায় পিশমার্গা যোদ্ধারা জার্মানির অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ ওঠার পর বাগদাদ এ আহ্বান জানাল।
-
পিশমার্গার কাছ থেকে প্রধান সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিল ইরাকি বাহিনী
অক্টোবর ১৬, ২০১৭ ১৫:১৬ইরাকের কুর্দি গেরিলা পিশমার্গা বাহিনীর কাছ থেকে তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের প্রধান সামরিক ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সামরিক বাহিনী। রাশিয়ার গণমাধ্যম স্পুৎনিক জানিয়েছে, ইরাকি বাহিনী কিরকুক বিমানবন্দরেরও নিয়ন্ত্রণ নিয়েছে।
-
কিরকুক থেকে সরে আসতে কুর্দি পিশমার্গা বাহিনীর অস্বীকৃতি
অক্টোবর ১৫, ২০১৭ ১১:৫৮ইরাকের কিরকুক প্রদেশের দক্ষিণে একটি কৌশলগত এলাকা থেকে কুর্দি পিশমার্গা বাহিনী নিজেদের সরিয়ে নিতে অস্বীকার করেছে। ইরাকের সামরিক বাহিনী পিশমার্গা বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। এছাড়া, বাগদাদ সরকার স্থানীয় সময় গতরাত ১১টার মধ্যে ওই এলাকা থেকে কুর্দি পিশমার্গা বাহিনীকে সরে যাওয়ার চূড়ান্ত সময়সীমা বেধে দিয়েছিল।
-
ইরাকের কিরকুকে মোতায়েন হলো কয়েক হাজার পিশমার্গা
অক্টোবর ১৩, ২০১৭ ১৫:৪৬ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান সরকার তেল সমৃদ্ধ কিরকুক এলাকায় কয়েক হাজার পিশমার্গা বাহিনী মোতায়েন করেছে। গত মাসে কুর্দিস্তানকে ইরাক থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটকে কেন্দ্র করে যখন কুর্দি সরকার এবং দেশটির কেন্দ্রীয় সরকারের মধ্যে উত্তেজনা চলছে তখন এসব কুর্দি পিশমার্গা বাহিনী মোতায়েন করা হলো।
-
মসুলের ৮ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে পিশমার্গা বাহিনী
অক্টোবর ২৪, ২০১৬ ০৩:৩৫ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরী দায়েশ জঙ্গিদের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে ওই নগরীর আট কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে দেশটির কুর্দি স্বেচ্ছাসেবী বাহিনী ‘পিশমার্গা’। এর আগে এই বাহিনী মসুলের পূর্বদিকে অবস্থিত বাশিকা শহর দায়েশের হাত থেকে পুনর্দখল করার ঘোষণা দেয়।