পিশমার্গাদের সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি মানছে না কুর্দিস্তান: আবাদি
নভেম্বর ০২, ২০১৭ ০৮:৪৯ Asia/Dhaka
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, কুর্দিস্তানের আঞ্চলিক সরকার বা কেআরজি প্রতিশ্রুতি মানছে না। কুর্দিস্তানের বিরোধপূর্ণ এলাকা থেকে সেনা সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি তারা মানছে না বলে অভিযোগ করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপের সময়ে এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, তুর্কি সীমান্তবর্তী চৌকিগুলোসহ বিরোধপূর্ণ এলাকা থেকে পিশমার্গা যোদ্ধাদের সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি থেকে তারা সরে এসেছে বলেও জানান তিনি।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কেআরজি যদি তাদের প্রতিশ্রুতি পালন না করে তবে যা করা প্রয়োজন তাই করবে বাগদাদ সরকার। পাশাপাশি তিনি আরো বলেন, ইরাকি সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হলে শক্তি প্রদর্শন করবে বাগদাদ সরকার।#
পার্সটুডে/মূসা রেজা/২
ট্যাগ