সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক ইয়েমেনি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i47700-সৌদি_বিমান_হামলায়_১১_বেসামরিক_ইয়েমেনি_নিহত
ইয়েমেনের সা'দা ও হাজ্জাহ প্রদেশে সৌদি জঙ্গি বিমানের হামলায় অন্তত ১১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এর মধ্যে সা'দা প্রদেশে ছয় জন এবং হাজ্জাহ প্রদেশে চার জন প্রাণ হারিয়েছে। হাজ্জাহ প্রদেশে নিহত চার জন একই পরিবারের সদস্য। আক্রান্ত দু'টি প্রদেশই সৌদি আরবের সীমান্তে অবস্থিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২০, ২০১৭ ১৫:৫৯ Asia/Dhaka
  • সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক ইয়েমেনি নিহত

ইয়েমেনের সা'দা ও হাজ্জাহ প্রদেশে সৌদি জঙ্গি বিমানের হামলায় অন্তত ১১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এর মধ্যে সা'দা প্রদেশে ছয় জন এবং হাজ্জাহ প্রদেশে চার জন প্রাণ হারিয়েছে। হাজ্জাহ প্রদেশে নিহত চার জন একই পরিবারের সদস্য। আক্রান্ত দু'টি প্রদেশই সৌদি আরবের সীমান্তে অবস্থিত।

এছাড়া, আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, তায়িজ প্রদেশের মাওযা শহরে সৌদি কামানের গোলার আঘাতে একজন নিহত হয়েছে।

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র (ফাইল ফটো)

এদিকে, ইয়েমেনিদের পাল্টা হামলায় অন্তত তিন সৌদি সেনা নিহত হয়েছে। স্নাইপারদের গুলির আঘাতে তারা প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। এছাড়া ইয়েমেনের সেনাবাহিনী সৌদি ভূখণ্ডে একটি যিলযাল-১ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন শুরু করেছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। সৌদি আগ্রাসনে এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছে। দরিদ্র মুসলিম দেশের ওপর এ ধরনের যুদ্ধ চাপিয়ে দেওয়াকে ইসলাম ধর্ম কোনো ভাবেই সমর্থন করে না বলে জানিয়েছেন বহু বিজ্ঞ আলেম।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০