‘একে শহর মুক্ত করা বলে না’
-
রাকা শহর দখলের পর নিজেদের পতাকা ওড়াচ্ছে এসডিএফ যোদ্ধা
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, রাকা শহর দখলের অভিযানে এসডিএফ’র হাতে মারা গেছে প্রায় ১,২০০ নারী ও শিশু। এছাড়া, শহরের শতকরা ৮০ ভাগ ধ্বংস হয়েছে তাদের অভিযানে। সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলছেন, ‘একে শহর মুক্ত করা বলা যায় না।’
অন্যদিকে, বৃহস্পতিবার এসডিএফ যোদ্ধারা রাকা শহরের কেন্দ্রস্থলে আন-নাইম চত্বরে বিজয় উদযাপন করেছে। এ সময় তারা সেখানে তুরস্কের কুর্দি গেরিলা গোষ্ঠী পিকেকে’র নেতা আবদুল্লাহ ওসালানের ছবি সম্বলিত বিশাল ব্যানার প্রদর্শন করে। তুরস্কে পিকেকে নিষিদ্ধ এবং ওসালান বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
ওসালানের ছবি সম্বলিত ব্যানার প্রদর্শনের পর তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, এ ঘটনা প্রমাণ করছে যে, আমেরিকা শুধু কুর্দি গেরিলাদের সমর্থনই দিচ্ছে না বরং তারা সিরিয়ার ভবিষ্যতকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এসডিএফ যোদ্ধাদের সমর্থন দিয়ে এসেছে আমেরিকা কিন্তু তুরস্ক তার চরম বিরোধিতা করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১