দেইর আয-যোরের উপকণ্ঠের নতুন এলাকা মুক্ত করল সিরিয় বাহিনী
অক্টোবর ২৭, ২০১৭ ২২:১৬ Asia/Dhaka
সিরিয়ার সরকারি বাহিনী আজ(শুক্রবার) দেশটির পূর্বাঞ্চলীয় নগরী দেইর আয-যোরের উপকণ্ঠের নতুন এলাকা মুক্ত করেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয় অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে এ অঞ্চল মুক্ত করা হয়।
এতে দায়েশের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। দায়েশের কবল থেকে দেইর আয-যোর মুক্ত করার বৃহত্তর অভিযানের অংশ হিসেবে এ উপকণ্ঠে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সিরিয় বাহিনী।
এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসএএনএ আজ জানিয়েছে, মিহকান শহরের আশপাশের কয়েকটি স্থানে দায়েশ সন্ত্রাসীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ হয়েছে। আল-মায়েদিন নগরীর দক্ষিণ এ শহরটি অবস্থিত।
সংঘর্ষে অনেক দায়েশ সদস্য হতাহত হয়েছে। এ ছাড়া, দায়েশের বোমার ফাঁদ বসানো গাড়িসহ অনেক যানবাহনও ধ্বংস হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৭
ট্যাগ