সিরিয়ায় অর্ধ শতাধিক নারী স্বেচ্ছাসেবী জাতীয় প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i48144-সিরিয়ায়_অর্ধ_শতাধিক_নারী_স্বেচ্ছাসেবী_জাতীয়_প্রতিরক্ষা_বাহিনীতে_যোগ_দিয়েছে
সিরিয়ায় অর্ধ শতাধিক নারী স্বেচ্ছাসেবী দেশটির জাতীয় প্রতিরক্ষা বাহিনী বা এনডিএফে যোগ দিয়েছেন। দেশটিতে চলমান দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে সৃষ্টি সেনা ঘাটতি মোকাবেলায় এ বাহিনী তৈরি করেছে দামেস্ক সরকার।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ০৪, ২০১৭ ০৯:২১ Asia/Dhaka

সিরিয়ায় অর্ধ শতাধিক নারী স্বেচ্ছাসেবী দেশটির জাতীয় প্রতিরক্ষা বাহিনী বা এনডিএফে যোগ দিয়েছেন। দেশটিতে চলমান দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে সৃষ্টি সেনা ঘাটতি মোকাবেলায় এ বাহিনী তৈরি করেছে দামেস্ক সরকার।

নারী স্বেচ্ছাসেবীদের কঠোর মানদণ্ড অনুসরণ করে নির্বাচন করা হয়। প্রত্যাশার চেয়েও অনেক বেশি সিরিয় নারী আবেদন করার পরিপ্রেক্ষিতে এ সব মানদণ্ড নির্ধারণ করা হয়ে বলে জানায় সিরিয়ার নারী সেনা ইউনিটের কমান্ড।

নারী সেনাদের দৈহিক পার্থক্যের প্রতি নজর রেখে তাদের প্রশিক্ষণ প্রক্রিয়াকেও আলাদা করা হয়েছে। সাধারণ নারী সেনাকে নজরদারি এবং মাইন অপসারণ বিদ্যার প্রশিক্ষণ দেয়া হয়।

অন্যদিকে, তুলনামূলক শক্তিশালী দৈহিক সক্ষমতার অধিকারী নারী সেনাকে যুদ্ধবিদ্যার প্রশিক্ষণ দেয়া হয়। দুই মাসের কঠোর  যুদ্ধবিদ্যার প্রশিক্ষণের মধ্য দিয়ে নারী সেনা অগ্রবর্তী বাহিনীতে লড়াইয়ের উপযুক্ত হয়ে ওঠেন। এতে সন্ত্রাসী এবং উগ্র গোষ্ঠীগুলো বিরুদ্ধে আঘাত হানার দক্ষতা অর্জন করেন সিরিয় নারী সেনা।#  

পার্সটুডে/মূসা রেজা/৪