সিরিয়া: শেষ পর্যন্ত সম্পূর্ণ মুক্ত হলো বুকামাল শহর
-
সিরিয় সেনাদের উল্লাস
সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সর্বশেষ শক্ত ঘাঁটি বলে পরিচিত বুকামাল শহর পুনরুদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী। এ অভিযানে সিরিয়ার সেনাদের সাহায্য করেছে হিজবুল্লাহসহ জনপ্রিয় স্বেচ্ছাসেবী যোদ্ধারা।
বুকামাল শহরটি কৌশলগত দিক দিয়ে খু্বই গুরুত্বপূর্ণ এবং এর অবস্থান হচ্ছে ইরাক সীমান্তের কাছে। শহরটি গত কয়েকদিন দখল পাল্টা দখল হয়েছে। সিরিয়ার জয়েন্ট অপারেশন্স কমান্ড থেকে দেয়া বিবৃতির বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ফোরাত নদীর উপকূলবর্তী এ শহরে সন্ত্রাসীরা যেসব বোমা ও মাইন পেতে রেখে গেছে এখন তা পরিষ্কার করার অভিযান চলছে।
বিবৃতিতে বলা হয়েছে, বুকামাল শহরে দায়েশের স্বঘোষিত গর্ভনর আবু হাসান আল-ইরাকি পালিয়ে গেছে। এছাড়া, দায়েশের শীর্ষ পর্যায়ের দুই কমান্ডার সাদ্দাম আল-জামাল ও আবু সুমাইয়া আল-আনসারিও পালিয়েছে।
বুকামাল শহর নিয়ন্ত্রণে নেয়ার অর্থ হচ্ছে- সিরিয়ায় দেইর আয-যোর প্রদেশে ফোরাত নদীর উপকূল ও আশপাশের মরুময় কিছু এলাকায় দায়েশের অবস্থান সীমাবদ্ধ হয়ে পড়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯