আগ্রাসন না থামলে আরব আমিরাতে হামলা বাড়বে: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i49335-আগ্রাসন_না_থামলে_আরব_আমিরাতে_হামলা_বাড়বে_ইয়েমেন
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আশরাফ লোকমান বলেছেন, আরব আমিরাতের আগ্রাসন অব্যাহত থাকলে ইয়েমেনিদের পাল্টা হামলা আরও বাড়বে। তিনি আরও বলেছেন, আরব আমিরাতসহ কয়েকটি দেশের সহযোগিতায় সৌদি আরব যে হামলা চালাচ্ছে তাতে ইয়েমেনের শক্তি ও সামর্থ্য আরও বাড়বে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৭ ১৩:২৫ Asia/Dhaka
  • আশরাফ লোকমান
    আশরাফ লোকমান

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আশরাফ লোকমান বলেছেন, আরব আমিরাতের আগ্রাসন অব্যাহত থাকলে ইয়েমেনিদের পাল্টা হামলা আরও বাড়বে। তিনি আরও বলেছেন, আরব আমিরাতসহ কয়েকটি দেশের সহযোগিতায় সৌদি আরব যে হামলা চালাচ্ছে তাতে ইয়েমেনের শক্তি ও সামর্থ্য আরও বাড়বে।

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রভাবশালী কর্মকর্তা ইয়াহিয়া আল হুথি বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে ষড়যন্ত্রের পেছনে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি ইয়েমেনের অভ্যন্তরে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেছেন, আমিরাতের পরমাণু রিঅ্যাক্টরে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে রাজনৈতিক ও সামরিক বার্তা দেয়া হয়েছে।

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ ও সেনাবাহিনী গতকাল (রোববার) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি পরমাণু রিঅ্যাক্টর লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ ইয়েমেনের ওপর  বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ১২ হাজার মানুষ মারা গেছে। সৌদি আরবকে সবচেয়ে সহযোগিতা করে আসছে সংযুক্ত আরব আমিরাত। জবাবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা মাঝেমধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪