ইয়েমেনি স্নাইপারদের ধারাবাহিক হামলা: ৪ সৌদি সেনা নিহত, আহত ৪
জানুয়ারি ০১, ২০১৮ ১৫:৪২ Asia/Dhaka
ইয়েমেনি স্নাইপারদের ধারাবাহিক হামলায় অন্তত চার সৌদি সেনা নিহত হয়েছে। দেশটিতে চলমান রিয়াদের আগ্রাসনের জবাবে সৌদি আরবের জিজান অঞ্চলে এ সব হামলা চালানো হয়েছিল।
হামলায় আরো আন্তত চার সৌদি সেনা আহত হয়। সৌদি বিমান হামলায় ইয়েমেনে আট বেসামরিক নাগরিক নতুন করে নিহত হওয়ার পরই এ সব হামলা করা হয়।
সৌদি আরব এবং তার মিত্র কয়েকটি দেশ ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এতে ১৩ হাজার ছয়শ'র বেশি ইয়েমেনি মর্মান্তিক ভাবে নিহত এবং অন্তত ৪০ হাজার আহত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১
ট্যাগ