গাজার টানেলে আবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i51333-গাজার_টানেলে_আবার_বিমান_হামলা_চালিয়েছে_ইসরাইল
ফিলিস্তিনের অবরুব্ধ গাজা উপত্যকার একটি গুরুত্বপূর্ণ টানেলে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান। এর আগে একটি পণ্য পরিবহনের ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেয় ইহুদিবাদী সেনারা। ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জনিয়েছে, তাদের বিমান রাফা শহরের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। এলাকাটি মিশর সীমান্তের কাছে অবস্থিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৪, ২০১৮ ১৩:৫৭ Asia/Dhaka
  • ইসরাইলি জঙ্গিবিমান
    ইসরাইলি জঙ্গিবিমান

ফিলিস্তিনের অবরুব্ধ গাজা উপত্যকার একটি গুরুত্বপূর্ণ টানেলে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান। এর আগে একটি পণ্য পরিবহনের ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেয় ইহুদিবাদী সেনারা। ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জনিয়েছে, তাদের বিমান রাফা শহরের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। এলাকাটি মিশর সীমান্তের কাছে অবস্থিত।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস দাবি করেন, তাদের সেনারা টানেল নির্মাণের বিষয়টি কিছুদিন ধরে পর্যবেক্ষণে রেখেছিল এবং এ ট্যানেল ব্যবহার করে গাজা থেকে যেকোনো সময় ইসরাইলের ভেতরে হামলা করা সম্ভব ছিল।

গাজার একটি টানেল (ফাইল ফটো)

ফিলিস্তিনের বার্তা সংস্থা মা'ন জানিয়েছে, কারাম আবু সালেম ক্রসিং পয়েন্টের কাছে ইসরাইল বিমান হামলা চালিয়েছে; ‌এলাকাটিকে গাজা উপত্যকার ভেতরে পণ্য আনার কাজে ব্যবহার করা হতো। সেখানে প্রথমে ইসরাইলি ড্রোন থেকে বোমাবর্ষণ এবং পরে এফ-১৬ জঙ্গিবিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। হামলার আগে ইসরাইলি কর্তৃপক্ষ আবু কারাম টার্মিনাল বন্ধ করে দেয়। ইসরাইল দাবি করছে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এ টানেল নির্মাণ করছিল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪