সীমান্তের কূটকৌশল ব্যর্থ করবে তুরস্ক: এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i51899-সীমান্তের_কূটকৌশল_ব্যর্থ_করবে_তুরস্ক_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশের সীমান্তে যেসব কূটকৌশল চলছে তা ব্যর্থ করবে সামরিক বাহিনী। গত শুক্রবার থেকে সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক বাহিনী মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা নির্মূলের নামে অভিযান শুরু করেছে এবং এখন তা মানবিজ শহর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৮ ১৮:৩৮ Asia/Dhaka
  • তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশের সীমান্তে যেসব কূটকৌশল চলছে তা ব্যর্থ করবে সামরিক বাহিনী। গত শুক্রবার থেকে সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক বাহিনী মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা নির্মূলের নামে অভিযান শুরু করেছে এবং এখন তা মানবিজ শহর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

রাজধানী আংকারায় স্থানীয় প্রশাসকদের এক বৈঠকে এরদোগান আন্তর্জাতিক এনজিওগুলোকে তুর্কি সামরিক অভিযানের প্রতি সমর্থন দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, “সিরিয়ার সন্ত্রাসী সংগঠন ‘কুর্দি পিপল’স প্রোটেকশন ইউনিট’ বা ওয়াইপিজি-কে যারা সমর্থন দেয় তাদের মানবতাবোধ নিয়ে আমার সন্দেহ রয়েছে।”

তুর্কি সেনা

ওয়াইপিজি হচ্ছে মার্কিন সমর্থিত কথিত ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’ বা এসডিএফ’র প্রধান শক্তি এবং সিরিয়া সরকারের বিরুদ্ধে তৎপর অন্যতম প্রধান বিরোধী গোষ্ঠী।

এদিকে, গত শুক্রবার অভিযান শুরুর পর সিরিয়ার আফরিন এলাকায় ২৬০ জন কুর্দি ও উগ্র দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে বলে তুরস্কের সামরিক বাহিনী যে বিবৃতি দিয়েছে তাকে চরম মিথ্যা বলে অভিহিত করেছে ওয়াইপিজি। সংগঠনটি বলেছে, বিশ্বকে বিভ্রান্ত করার জন্য তুরস্ক এই মিথ্যাচার চালাচ্ছে। ওয়াইপিজি দাবি করেছে, কুর্দি গেরিলাদের হাতে তুরস্কের কয়েক ডজন সেনা ও মিত্র ‘ফ্রি সিরিয়ান আর্মি’র গেরিলা নিহত হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪