মাছধরা নৌকা ছিনতাই, আকাশসীমা লঙ্ঘন: আমিরাতের বিরুদ্ধে অভিযোগ
https://parstoday.ir/bn/news/west_asia-i54235-মাছধরা_নৌকা_ছিনতাই_আকাশসীমা_লঙ্ঘন_আমিরাতের_বিরুদ্ধে_অভিযোগ
আবারো কাতারের আকাশসীমা লঙ্ঘন করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের জঙ্গিবিমান। এ বিষয়ে দোহা নতুন করে জাতিসংঘে অভিযোগ দায়ের করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১১, ২০১৮ ০৯:৩০ Asia/Dhaka
  • সংযুক্ত আরব আমিরাতের মিরেজ যুদ্ধবিমান
    সংযুক্ত আরব আমিরাতের মিরেজ যুদ্ধবিমান

আবারো কাতারের আকাশসীমা লঙ্ঘন করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের জঙ্গিবিমান। এ বিষয়ে দোহা নতুন করে জাতিসংঘে অভিযোগ দায়ের করেছে।

কাতারের বার্তা সংস্থার গতকালের (শনিবার) খবর অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক পরিবহন বিমান গত ১৪ জানুয়ারি কাতারের আকাশসীমা লঙ্ঘন করে। এরপর ২৫ ফেব্রুয়ারি একই কাজ করেছে আমিরাতের বিমান। এছাড়া, ২৬ ফেব্রুয়ারি বাহরাইনের একটি সামরিক বিমান অবৈধভাবে কাতারের আকাশসীমায় প্রবেশ করে।

কাতারের মাছধরা নৌকা (ফাইল ফটো)

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের এসব অপতৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দোহা। এ নিয়ে শুক্রবার কাতার জাতিসংঘে অভিযোগ করেছে। এছাড়া, ওই অভিযোগে একথাও বলা হয়েছে যে, আরব আমিরাত কাতারের একটি মাছধরা নৌকা ছিনতাই করেছে। ইঞ্জিনচালিত ওই নৌকায় চালকসহ আটজন জেলে ছিল।  

গত বছরের জুন মাসে কাতারের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন যে চারটি আরব দেশ সর্বাত্মক অবরোধে অংশ নিয়েছে তার মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন রয়েছে। এরপর থেকে কাতারের সঙ্গে এসব দেশের সামরিক ও রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১