পূর্ব গৌতার ৭০ শতাংশ মূক্ত করেছে সিরিয়ার সরকারি সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i54529-পূর্ব_গৌতার_৭০_শতাংশ_মূক্ত_করেছে_সিরিয়ার_সরকারি_সেনারা
সিরিয়ার সরকারি সেনারা দেশটির রাজধানী দামেস্কের কাছাকাছি পূর্ব গৌতা অঞ্চলের ৭০ শতাংশ এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে পুনর্দখলের খবর দিয়েছে। 
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১৭, ২০১৮ ১৩:১০ Asia/Dhaka
  • গৌতা ও আশপাশের অঞ্চল
    গৌতা ও আশপাশের অঞ্চল

সিরিয়ার সরকারি সেনারা দেশটির রাজধানী দামেস্কের কাছাকাছি পূর্ব গৌতা অঞ্চলের ৭০ শতাংশ এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে পুনর্দখলের খবর দিয়েছে। 

গতকাল (শুক্রবার)সিরিয়ার সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সরকারি সেনারা পূর্ব গৌতার কয়েকটি শহর, গ্রাম ও কৃষি-খামারের ভূমি পুনর্দখল করেছে।

এর আগে খবর এসেছিল যে সরকারি সেনারা পূর্ব গৌতায় অভিযান চালিয়ে যাচ্ছে এবং তারা জিসরিন শহরটি পুনর্দখল করেছে। 

সিরিয়ার সরকারি সেনারা পূর্ব গৌতা অঞ্চলে রুশ বিমান বাহিনীর ছত্রচ্ছায়ায় অভিযান চালাচ্ছে। তারা বেসামরিক জনগণকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য পথ করে দিচ্ছে বলেও একই সূত্র জানিয়েছে।

গত মাসের (ফেব্রুয়ারি) মাঝামাঝি সময় এ অঞ্চলে সন্ত্রাস-বিরোধী অভিযান জোরদার করে সিরিয়ার সরকারি সেনারা। এ অঞ্চল থেকে সন্ত্রাসীরা প্রায়ই রাজধানী দামেস্কের নানা অঞ্চলে মর্টার ও ক্ষেপণাস্ত্র হামলা চালাত।

৪০ হাজারেরও বেশি বেসামরিক জনগণ পূর্ব গৌতা থেকে চলে আসতে সক্ষম হয়েছেন বলে সিরিয়ার সরকার জানিয়েছে

 

জাইশুল ইসলাম , জিবহাত ফাতিহ আশশাম বা আননুসরা ফ্রন্টসহ কয়েকটি বিদ্রোহী ও সন্ত্রাসী গোষ্ঠী নিয়ন্ত্রণ করছিল পূর্ব গৌতা। সাম্প্রতিক সরকারি অভিযান শুরুর পর সন্ত্রাসীরা পূর্ব গৌতার স্থানীয় সিরিয়দেরকে মানব-ঢাল হিসেবে ব্যবহার করার মাত্রা বাড়িয়ে দেয়। কিন্তু তা সত্ত্বেও সরকারি সেনাদের সহযোগিতায় বিপুল সংখ্যক স্থানীয় সিরিয় এ অঞ্চল থেকে নিরাপদে সরে যেতে সক্ষম হয়েছে।

সিরিয়ার সরকারি সেনারা সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত গৌতার বাদবাকি অঞ্চল থেকেও বেসামরিক সিরিয়দেরকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছে। 

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি জানিয়েছেন, ৪০ হাজারেরও বেশি বেসামরিক জনগণ পূর্ব গৌতা থেকে চলে আসতে সক্ষম হয়েছেন।   #   

পার্সটুডে/এমএএইচ/১৭