রাশিয়ার বিমান প্রায় ফেলে দিয়েছিল ইসরাইল!
-
রুশ বিমান
ইহুদিবাদী ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালন বলেছেন, ২০১৫ সালের দিকে একবার রাশিয়ার যুদ্ধবিমান প্রায় ভূপাতিত করার কাছাকাছি চলে গিয়েছিল ইসরাইলের বাহিনী। রুশ ওই বিমানটি ইসরাইলের দিকে যাচ্ছিল বলে তিনি জানান।
রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে ইয়ালন বলেন, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে রাশিয়া এবং এর পরপরই এ ঘটনা ঘটতে যাচ্ছিল। তিনি জানান, “বিমান হামলার প্রথম দিকে রাশিয়ার একজন পাইলট গোলান মালভূমিতে ইসরাইলের সীমান্ত লঙ্ঘন করার প্রায় কাছাকাছি চলে যায়। কিন্তু রাশিয়ার বিমান বলে তাতে আঘাত করা হয় নি; যদি এটা সিরিয়ার বিমান হতো তাহলে আমরা ভূপাতিত করতাম।”
ইয়ালন জানান, রুশ বিমানটি ভূপাতিত করার জন্য ইসরাইলি বিমান বাহিনী প্রস্তুত হয়ে গিয়েছিল কিন্তু বিমানটি তাৎক্ষণিকভাবে এলাকা ছেড়ে চলে যায়। এ ঘটনার পরপরই ইসরাইল সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটির সঙ্গে যোগাযোগ করে। হেমেইমিম ঘাঁটিটটি রাশিয়া ব্যবহার করে আসছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭