ইসরাইলের ওপর হামলা করতে দ্বিধা করবে না সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i57160-ইসরাইলের_ওপর_হামলা_করতে_দ্বিধা_করবে_না_সিরিয়া
চীনে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত ইমাদ মুস্তাফা বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের ওপর প্রতিশোধমূলক হামলা চালাতে সিরিয়া এখন মোটেই দ্বিধা করবে না। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরাইলি আগ্রাসনের মুখে তার দেশের জনগণের আত্মরক্ষার অধিকার আছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১২, ২০১৮ ০৮:১৯ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

চীনে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত ইমাদ মুস্তাফা বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের ওপর প্রতিশোধমূলক হামলা চালাতে সিরিয়া এখন মোটেই দ্বিধা করবে না। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরাইলি আগ্রাসনের মুখে তার দেশের জনগণের আত্মরক্ষার অধিকার আছে।

গতকাল (শুক্রবার) রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে সিরিয়ার এ কূটনীতিক এসব কথা বলেছেন। ইসরাইল থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও যেসব বিমান সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করবে সেগুলোকে সিরিয়ার সামরিক বাহিনী ভূপাতিত করবে বলেও তিনি সতর্ক করেন।

ইমাদ মুস্তাফা বলেন, তার দেশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখবে যাতে ইসরাইলের যেকোনো ক্ষেপণাস্ত্র ও জঙ্গিবিমানকে ভূপাতিত করা সম্ভব হয়।

ইহুদিবাদী ইসরাইলের বাহিনী সিরিয়ার ওপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করার একদিন পর সিরিয়ার রাষ্ট্রদূত এসব কথা বললেন। ইসরাইল দাবি করেছে, সিরিয়া থেকে ছোঁড়া ইরানি ক্ষেপণাস্ত্রের জবাবে তারা হামলা চালিয়েছে। তবে ইরানি ক্ষেপণাস্ত্রের দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে সিরিয়া।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২