গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i57408-গাজায়_বিমান_হামলা_চালিয়েছে_ইসরাইল
ফিলিস্তিনের গাজায় জঙ্গিবিমানের সাহায্যে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। আজ (বৃহস্পতিবার) ভোরে গাজার উত্তর ও পশ্চিম অংশে জঙ্গিবিমান থেকে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, গাজার প্রতিরোধ সংগ্রামীদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০১৮ ০৮:০০ Asia/Dhaka
  • গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল

ফিলিস্তিনের গাজায় জঙ্গিবিমানের সাহায্যে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। আজ (বৃহস্পতিবার) ভোরে গাজার উত্তর ও পশ্চিম অংশে জঙ্গিবিমান থেকে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, গাজার প্রতিরোধ সংগ্রামীদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায় নি।

গত সোমবার গাজায় ইসরাইলি সেনাদের হামলায় ৬০ ফিলিস্তিনি শহীদ হওয়ার পর আজকের বিমান হামলা চালানো হলো।  

গত ডিসেম্বর থেকেই গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরাইল। বিমান হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে। 

২০০৬ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। এর ফলে গাজা কার্যত বিশ্বের সর্ববৃহৎ জেলখানায় পরিণত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭