ওআইসি'র সম্মেলন থেকে ইসরাইলকে কঠোর জবাব দিতে হবে: ড. রুহানি
https://parstoday.ir/bn/news/west_asia-i57448-ওআইসি'র_সম্মেলন_থেকে_ইসরাইলকে_কঠোর_জবাব_দিতে_হবে_ড._রুহানি
ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি'র জরুরি সম্মেলন থেকে ইহুদিবাদী ইসরাইলকে কঠোর জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। আজ (বৃহস্পতিবার) কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ আহ্বান জানান।
(last modified 2026-08-28T10:43:06+00:00 )
মে ১৭, ২০১৮ ১৪:৫৫ Asia/Dhaka
  • শেইখ তামিম বিন হামাদ আলে সানি (বামে) ও হাসান রুহানি (ডানে)
    শেইখ তামিম বিন হামাদ আলে সানি (বামে) ও হাসান রুহানি (ডানে)

ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি'র জরুরি সম্মেলন থেকে ইহুদিবাদী ইসরাইলকে কঠোর জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। আজ (বৃহস্পতিবার) কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ আহ্বান জানান।

আগামীকাল তুরস্কের ইস্তাম্বুলে গাজায় ইসরাইলি গণহত্যার বিষয়ে ওআইসি'র জরুরি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইরানের প্রেসিডেন্ট পবিত্র বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তর ও গাজায় গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মার্কিন দূতাবাস স্থানান্তরের পদক্ষেপটিই উসকানিমূলক। ইস্তাম্বুল বৈঠকে ফিলিস্তিনিদের ওপর মহাজুলুমের উপযুক্ত জবাব দিতে হবে। এ সময় তিনি কাতারের আমিরকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।  

ফোনালাপে কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তর, গাজা অবরোধ এবং ফিলিস্তিনিদের ওপর গণহত্যার নিন্দা জানান। তিনি আরও বলেন, ইস্তাম্বুলে ওআইসির জরুরি বৈঠক আহ্বানের ফলে আঞ্চলিক সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনার উপযুক্ত সুযোগ সৃষ্টি হয়েছে। তিনিও ইরানের প্রেসিডেন্টকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭