ইরান-বিরোধী সামরিক জোটের প্রস্তাব করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i58446-ইরান_বিরোধী_সামরিক_জোটের_প্রস্তাব_করল_ইসরাইল
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সামরিক জোট গঠনের প্রস্তাব করেছে ইহুদিবাদী ইসরাইল। ইরান যদি সামরিক পর্যায়ে অর্থাৎ বোমা তৈরির মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে তাহলে ওই সামরিক জোট ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ০৫, ২০১৮ ১২:৫৯ Asia/Dhaka
  • ইসরায়েল কাৎজ (বামে) ও বেনিয়ামিন নেতানিয়াহু
    ইসরায়েল কাৎজ (বামে) ও বেনিয়ামিন নেতানিয়াহু

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সামরিক জোট গঠনের প্রস্তাব করেছে ইহুদিবাদী ইসরাইল। ইরান যদি সামরিক পর্যায়ে অর্থাৎ বোমা তৈরির মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে তাহলে ওই সামরিক জোট ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

কল্পিত এ জোটে ইসরাইল, আমেরিকা, পশ্চিমা কিছু দেশ এবং আরব মিত্ররা থাকবে বলে উল্লেখ করা হয়েছে। আজ (মঙ্গলবার) ইসরাইলের গোয়েন্দামন্ত্রী ইসরায়েল কাৎজ গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় একথা জানান। তিনি দাবি করেন, ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে যার মাধ্যমে দেশটি পরমাণু অস্ত্র তৈরি করবে।

ইসরাইয়েল কাৎজ বলেন, যদি ইসলামি প্রজাতন্ত্র এখনই আত্মসমর্পণ না করে তাহলে বন্ধু দেশগুলোর উচিত তেহরানের বিরুদ্ধে বিবৃতি প্রকাশ করা যে, তাদের বিরুদ্ধে সামরিক জোট গঠন করা হবে। যদি ইরান বোমা বানানোর মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে তাহলে মার্কিন প্রেসিডেন্ট ও পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে পরিষ্কার ঘোষণা দেয়া দরকার। এ জোটে অবশ্যই ইসরাইল ও আরব দেশগুলোকে থাকতে হবে বলে তিনি জোর দেন।

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫