প্রধানমন্ত্রীকে বহিষ্কারের চেষ্টা করছেন বাহরাইনের রাজা: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i58480-প্রধানমন্ত্রীকে_বহিষ্কারের_চেষ্টা_করছেন_বাহরাইনের_রাজা_রিপোর্ট
বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা তার দেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আলে খলিফাকে বহিষ্কারের চেষ্টা করছেন। খলিফা বিন সালমানকে বহিষ্কারের পর রাজা তার নিজের ছেলেকে প্রধানমন্ত্রীর পদে বসাতে চান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৫, ২০১৮ ২০:৫৬ Asia/Dhaka
  • রাজা হামাদ বিন ঈসা (বামে) ও আমিরাতের যুবরাজ আলে নাহিয়ান
    রাজা হামাদ বিন ঈসা (বামে) ও আমিরাতের যুবরাজ আলে নাহিয়ান

বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা তার দেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আলে খলিফাকে বহিষ্কারের চেষ্টা করছেন। খলিফা বিন সালমানকে বহিষ্কারের পর রাজা তার নিজের ছেলেকে প্রধানমন্ত্রীর পদে বসাতে চান।

বাহরাইনের রাজার প্রতি সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের অন্যতম প্রভাবশালী ব্যক্তি জায়েদ বিন সুলতান আলে নাহিয়ানের সমর্থন রয়েছে।  

লন্ডন থেকে প্রকাশিত আরবি ভাষার পত্রিকা আল-কুদ্‌স আল-আরাবি এক প্রতিবেদনে জানিয়েছে, ৬৮ বছর বয়সী রাজা হামাদ তার চাচা খলিফা বিন সালমানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে চাইছেন। তার পরিবর্তে নিজের চতুর্থ ছেলে শেখ নাসের বিন হামাদ আলে খলিফাকে বসাতে চান। খলিফা বিন সালমান ৭০ এর দশক থেকে বাহরাইনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

পত্রিকাটির খবর অনুসারে, রাজা হামাদ নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের জন্য বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদে পরিবর্তনের বিষয়টি অনেক বেশি আইনসিদ্ধ করতে চাইছেন। তা না হলে তিনি ও আমিরাতের যুবরাজ ভিন্ন কোনো পরিকল্পনা নিয়ে কাজ করবেন বলে একটি সূত্র জানিয়েছে। তবে, বাহরাইনের প্রধানমন্ত্রীকে বহিষ্কার করা হলে ছোট এ দ্বীপ দেশ নিঃসন্দেহে বড় রকমের গোলযোগের মধ্যে পড়বে বলে ওই সূত্র নিশ্চিত করেছে।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬