পূর্ণাঙ্গ যুদ্ধের মহড়া শেষ করেছে ইসরাইল: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i58588-পূর্ণাঙ্গ_যুদ্ধের_মহড়া_শেষ_করেছে_ইসরাইল_রিপোর্ট
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ করার জন্য সপ্তাহব্যাপী সামরিক মহড়া শেষ করেছে ইহুদিবাদী ইসরাইল। মহড়ায় ইসরাইলের স্থল ও বিমান বাহিনী অংশ নিয়েছে। ইসরাইলের বহুল প্রচারিত জেরুজালেম পোস্ট এক খবরে এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৮, ২০১৮ ১০:১৭ Asia/Dhaka
  • ইসরাইলি যুদ্ধ মহড়া
    ইসরাইলি যুদ্ধ মহড়া

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ করার জন্য সপ্তাহব্যাপী সামরিক মহড়া শেষ করেছে ইহুদিবাদী ইসরাইল। মহড়ায় ইসরাইলের স্থল ও বিমান বাহিনী অংশ নিয়েছে। ইসরাইলের বহুল প্রচারিত জেরুজালেম পোস্ট এক খবরে এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি বলছে, ইসরাইলের উত্তর ও দক্ষিণে সামরিক মহড়া পরিচালিত হয়েছে এবং তা শেষ হয় গতকাল (বৃহস্পতিবার)। এতে ইসরাইলের কয়েকশ বিমান ও গানশিপ অংশ নেয়। জেরুজালেম পোস্ট বলছে, গাজা উপত্যকার বহু লক্ষ্যবস্তুতে হামলার জন্য এ মহড়ায় প্রকৃত বিমান হামলা চালানো হয়। ইসরাইলি বিমান বাহিনীর ১০৫তম স্কোয়াড্রনের কমান্ডার বলেছেন, “আমার স্কোয়াড্রন গাজা মিশন শেষ করে আজ ফিরেছে। আমরা সফলতার সঙ্গে সম্ভাব্য সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করেছি এবং এখন যেকোনা হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত।”

গাজা শহরে গত ২ জুন হামলা চালায় ইসরাইলি বিমান

এদিকে, ইসরাইলি বিমান থেকে গাজা উপত্যকায় লিফলেট ফেলা হয়েছে যাতে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের যুদ্ধ আসন্ন বলে সতর্ক করা হয়েছে। লিফলেটে বলা হয়েছে, গাজায় সীমান্ত দেয়ালের কাছে তাদেরকে বিক্ষোভ-প্রতিবাদ বন্ধ করতে হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮