ইরাকে গুদামে আগুন; পুড়ে গেছে অসংখ্য ব্যালট পেপার
ইরাকের সংসদের আহ্বানে পুণরায় ভোট গণনার বিষয়ে যখন প্রস্তুতি চলছে ঠিক সে সময়ই ব্যালট পেপার রাখার সবচেয়ে বড় গুদাম আগুনে পুড়ে গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গতকাল (রোববার) বাগদাদে ব্যালট পেপার রাখার সবচেয়ে বড় গুদামে আগুন লেগেছে। কিছুদিন আগে হয়ে যাওয়া সাধারণ নির্বাচনে ভোট নেওয়া ব্যালট পেপারগুলো ওই গুদামে সংরক্ষণ করা হয়েছিল।
আগুনে অধিকাংশ ব্যালট পেপার পুড়ে গেছে। বাকী ব্যালট পেপারগুলো বের করে আনার চেষ্টা চলছে। কি কারণে আগুন লেগেছে সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
গত ১২ মে ইরাকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুক্তাদা সাদরের নেতৃত্বাধীন জোট বেশি আসন পায়। সংসদের ৩২৮টি আসনের মধ্যে ৫৪ টিতে জিতেছে এই জোট।
তবে এই নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। গত বুধবার দেশটির পার্লামেন্টে নির্বাচনের ভোট পুনরায় গণনার প্রস্তাব পাস হয়।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১