একসঙ্গে সরকার গঠন করবে ইরাকের প্রধান ২ জোট
ইরাকের নির্বাচনে বিজয়ী প্রধান দুই জোট 'সায়িরুন' ও 'ফাতাহ' একসঙ্গে সরকার গঠনে একমত হয়েছে। এই দুই জোট নির্বাচনে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেছে। গতকাল (মঙ্গলবার) নাজাফে এক যৌথ সংবাদ সম্মেলনে সমঝোতার ঘোষণা দিয়েছেন সায়িরুন জোটের প্রধান মুক্তাদা সাদর ও ফাতাহ জোটের প্রধান হাদি আল আমেরি।
এর আগে আম্মার হাকিমের নেতৃত্বাধীন আল-হিকমা ও আয়াদ আলাভির নেতৃত্বাধীন আল-ওয়াতানিয়া জোটও মুক্তাদা সাদরের নেতৃত্বাধীন 'সায়িরুনে'র সঙ্গে সরকার গঠনে একমত হয়েছে।
গত ১২ মে অনুষ্ঠিত নির্বাচনে সায়িরুন জোট ৫৪টি, ফাতাহ জোট ৪৭টি, আল-ওয়াতানিয়া জোট ২২টি আসন ও আল-হিকমা জোট ১৯টি আসন পেয়েছে। দেশটির সংসদে ৩২৯টি আসন রয়েছে।
ইরাকের সংসদ সম্প্রতি ৫ থেকে ১০ শতাংশ ভোট পুনর্গণনার নির্দেশ জারি করেছে। তবে এরইমধ্যে বাগদাদে ব্যালট পেপার রাখার সবচেয়ে বড় গুদামে আগুন লেগে অসংখ্য ব্যালট পেপার পুড়ে গেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩