হামাসের অবস্থানে আবার ইসরাইলের গোলাবর্ষণ
https://parstoday.ir/bn/news/west_asia-i59058-হামাসের_অবস্থানে_আবার_ইসরাইলের_গোলাবর্ষণ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি পর্যবেক্ষণ পোস্টের ওপর হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। কিছুদিন ধরে গাজার ওপর তেল আবিব আগ্রাসন জোরদার করেছে এবং পর্যবেক্ষণ পোস্টের ওপর হামলা তারই অংশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৬, ২০১৮ ০৯:১৭ Asia/Dhaka
  • কামানের গোলাবর্ষণ করছে ইসরাইলি সেনারা
    কামানের গোলাবর্ষণ করছে ইসরাইলি সেনারা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি পর্যবেক্ষণ পোস্টের ওপর হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। কিছুদিন ধরে গাজার ওপর তেল আবিব আগ্রাসন জোরদার করেছে এবং পর্যবেক্ষণ পোস্টের ওপর হামলা তারই অংশ।

আরবি ভাষার বার্তা সংস্থা সাফা জানিয়েছে, ইহুদিবাদী সেনাদের গোলন্দাজ ইউনিট গতকাল (শুক্রবার) বিকেলে বুর্জ আল-আহমারের কাছে হামাসের অবস্থানে হামলা চালায়। এলাকাটি রাফা শহরের পূর্বে অবস্থিত। হামলায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায় নি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজার লোকজন যখন ইসরাইলকে লক্ষ্য করে পাঁচ হাজার ঘুড়ি ও বেলুন ছাড়ার পরিকল্পনা নিয়েছে তখন হামাসের অবস্থানে হামলা চালালো ইসরাইল।  

এদিকে, পশ্চিম তীরের নাবি সালিহ এলাকায় ইহুদিবাদীদের গুলিতে ফিলিস্তিনের দুই তরুণ আহত হয়েছে। তারা দুজনই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬