হামাসের ২০ সদস্যকে আটক করেছে ইসরাইল
-
হামাস সদস্যদেরকে আটক করে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ২০ জন সদস্যকে আটক করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা। অধিকৃত ভূখণ্ডের পশ্চিম তীর থেকে এসব হামাস সদস্যকে আটক করা হয়।
হামাস সদস্যরা ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরে হামলার প্রস্তুত নিচ্ছিল -এমন অজুহাত তুলে তাদেরকে আটক করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র খবর অনুসারে হামাস সদস্যদের বেশিরভাগকেই পশ্চিম তীরের নাবলুস শহর থেকে আটক করা হয়ে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নিয়ন্ত্রণে রয়েছে পশ্চিম তীর। সেখানে যখন-তখন ইহুদিবাদী সেনারা অভিযান ও ধরপাকড় চালাতে পারে। তবে গাজা উপত্যকায় হামাসে নিয়ন্ত্রণ থাকায় সেখানে তা ইসরাইলের জন্য সম্ভব হয় না।
ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, হামাসের সদস্যরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য অবকাঠামো গড়ে তোলার চেষ্টা করছিল। এ কারণে তাদেরকে আটক করা হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮