গাজার ওপর বিমান হামলা বাড়তে পারে: নেতানিয়াহুর হুমকি
https://parstoday.ir/bn/news/west_asia-i59292-গাজার_ওপর_বিমান_হামলা_বাড়তে_পারে_নেতানিয়াহুর_হুমকি
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর তার সেনারা বিমান হামলা বাড়াতে পারে। তিনি বলেন, “আমরা যেকোনো পরিস্থিতির জন্য তৈরি আছি এবং আমাদের শত্রুরা তা ভালোভাবে বুঝতে পারবে।”
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২১, ২০১৮ ০৭:৫২ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু (ফাইল ফটো)
    বেনিয়ামিন নেতানিয়াহু (ফাইল ফটো)

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর তার সেনারা বিমান হামলা বাড়াতে পারে। তিনি বলেন, “আমরা যেকোনো পরিস্থিতির জন্য তৈরি আছি এবং আমাদের শত্রুরা তা ভালোভাবে বুঝতে পারবে।”

গতকাল (বুধবার) সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে নেতানিয়াহু এসব কথা বলেন। এর কয়েক ঘণ্টা আগে ইহুদিবাদী সেনারা গাজা উপত্যকায় অন্তত ২৫ দফা বিমান হামলা চালায়। এসব হামলায় বহু মানুষ আহত হয়েছে।

গাজার ওপর হামলায় ইসরাইল এসব বিমান ব্যবহার করে

যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যাসন গ্রিনব্লাট এবং তার উপদেষ্টা ও জামাই জারেড কুশনার এ অঞ্চল সফরে আসছেন তখন এসব হামলা হলো এবং নেতানিয়াহু বিমান হামলার হুমকি দিলেন।

ইসরাইল দাবি করছে, গাজা উপত্যকা থেকে রকেট ও মর্টার হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে। তবে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরাইলের বিমান হামলার জবাবে তারা  রকেট হামলা চালায়। সংগঠনটি বলেছে, দখলদার শত্রুদের যেকোনো আগ্রাসনের জবাব দেয়ার বৈধ অধিকার রাখে ফিলিস্তিনিরা। হামাস আরো বলেছে, বোমার জবাবে বোমা হামলা হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১