ইসরাইলি বিমান হামলার জবাব দিয়েছে হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i59638-ইসরাইলি_বিমান_হামলার_জবাব_দিয়েছে_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের ভেতরে গত রাতে অন্তত এক ডজন রকেট দিয়ে হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের বিমান হামলার জবাবে হামাস এসব রকেটে ছুঁড়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২৭, ২০১৮ ১৪:৩৪ Asia/Dhaka
  • হামাসের রকেট ছোঁড়া
    হামাসের রকেট ছোঁড়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের ভেতরে গত রাতে অন্তত এক ডজন রকেট দিয়ে হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের বিমান হামলার জবাবে হামাস এসব রকেটে ছুঁড়েছে।

ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, হামাসের ছোঁড়া রকেটে কোনো ক্ষয়ক্ষতি হয় নি এবং তিনটি রকেট কথিত আয়রন ডোন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে।

হামাসের মুখপাত্র ফাওজি বারহুম এক বিবৃতিতে বলেছেন, গাজা সীমান্তে সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল গাজার লোকজনের ওপর যে হামলা চালিয়েছে তার প্রতিশোধ নিতে এসব রকেট হামলা চালানো হয়।

গতকাল শেষ বেলায় ইহুদিবাদী ইসরাইল গাজায় হামাসের দুটি পর্যবেক্ষণ টাওয়ারে বিমান ও ট্যাংক দিয়ে হামলা চালায়। এছাড়া, হামাস কর্মকর্তাদের একটি গাড়িতেও হামলা চালায়। তবে ফিলিস্তিনের তরফে কোনা ক্ষয়ক্ষতি হয় নি। ইসরাইল দাবি করেছে, ওই গাড়িটি গাজা থেকে ঘুড়ি ও বেলুন ওড়ানোর কাজে ঘনিষ্ঠভাবে জড়িত। ইসরাইল বলে আসছে, গাজা থেকে ওড়ানো ঘুড়ি ও বেলুন তার নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭