ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনিরা
https://parstoday.ir/bn/news/west_asia-i59747-ইসরাইলি_ড্রোন_ভূপাতিত_করেছে_ফিলিস্তিনিরা
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। রুশ গণমাধ্যম আরটি গতকাল (শনিবার) এ খবর দিয়েছে তবে কোন সংগঠন এ কাজ করেছে তা স্পষ্ট করে নি গণমাধ্যমটি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ০১, ২০১৮ ১৪:৪৫ Asia/Dhaka
  • ইসরাইলি ড্রোন
    ইসরাইলি ড্রোন

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। রুশ গণমাধ্যম আরটি গতকাল (শনিবার) এ খবর দিয়েছে তবে কোন সংগঠন এ কাজ করেছে তা স্পষ্ট করে নি গণমাধ্যমটি।

আরটি জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান ও তাদের তৎপরতা জানার জন্য ড্রোনটি চেষ্টা করছিল কিন্তু বিষয়টি জানতে পেরে প্রতিরোধ যোদ্ধারা সেটিকে ভূপাতিত করে।

ড্রোন ভূপাতিত করার খবর নিশ্চিত করেছে ইসরাইল তবে তারা দাবি করেছে, ড্রোন থেকে কোনো তথ্য প্রকাশ হওয়ার ভয় নেই। প্রতিরোধ যোদ্ধাদের ছোঁড়া রকেটের আঘাতে ড্রোনটি ভূপাতিত হয় বলে আরটি জানিয়েছে।

এর আগে ইহুদিবাদী ইসরাইল ড্রোন দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধকামীদের ওপর টিয়ার গ্যাসের হামলা চালিয়েছে। এছাড়া, ফিলিস্তিনের বিভিন্ন লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য নেয়ার কাজে ড্রোন ব্যবহার করে ইসরাইল। পরে সেইসব লক্ষ্যবস্তুর ওপর বিমান হামলা চালায় তেল আবিব।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১