ইরাকের মসুলে দায়েশের হাতে নিহত ৬০ ব্যক্তির গণকবর উদ্ধার
https://parstoday.ir/bn/news/west_asia-i59773-ইরাকের_মসুলে_দায়েশের_হাতে_নিহত_৬০_ব্যক্তির_গণকবর_উদ্ধার
ইরাকি নিরাপত্তা বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে একটি গণকবরের সন্ধান পেয়েছে। গণকবরে কয়েক ডজন হতভাগ্য ব্যক্তির লাশ পাওয়া গেছে। উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ যখন শহরটি নিয়ন্ত্রণ করছিল তখন সন্ত্রাসীরা এসব ব্যক্তিকে হত্যা করেছে বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০২, ২০১৮ ১৬:৫০ Asia/Dhaka
  • ইরাকের মসুলে দায়েশের হাতে নিহত ৬০ ব্যক্তির গণকবর উদ্ধার

ইরাকি নিরাপত্তা বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে একটি গণকবরের সন্ধান পেয়েছে। গণকবরে কয়েক ডজন হতভাগ্য ব্যক্তির লাশ পাওয়া গেছে। উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ যখন শহরটি নিয়ন্ত্রণ করছিল তখন সন্ত্রাসীরা এসব ব্যক্তিকে হত্যা করেছে বলে মনে করা হচ্ছে।

আজ (সোমবার) ইরাকি সামরিক গোয়েন্দা বিভাগের মহাসচিব এক বিবৃতিতে বলেছেন, ইরাকি রাজধানী বাগদাদের ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থিত প্রাদেশিক রাজধানী মসুল শহরকে আল আয়াজিয়া শহরের সঙ্গে সংযুক্ত করা একটি সড়কে থাকা গণকবর থেকে ২৫ জনের লাশ উদ্ধার করেছে। আরবি ভাষার ইরাকি সংবাদ সংস্থা এ খবর দিয়েছে। নিরাপত্তা বাহিনী নিহত ব্যক্তিদের লাশ সনাক্তকরণের জন্য মসুলের ফরেনসিক বিভাগের কাছে হস্তান্তর করেছে। এরপর তাদেরকে নিজেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, ক্যাপ্টেন আমির ওয়াতি আরবি ভাষার বাসনিউজ সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে ফেডারেল পুলিশ বাহিনী মসুলের ২৫ কিলোমিটার দক্ষিণে হাম্মাম আল আলিল শহরে গত ১১ এপ্রিল এ গণকবরের সন্ধান পায়। তিনি আরো বলেন, গণকবর থেকে অন্তত ৬০ ব্যক্তির দেহাবশেষ পাওয়া গেছে। নিহতদের বেশিরভাগই নারী।#

পার্সটুডে/বাবুল আখতার/২