ইয়েমেনে গোপন কারাগারে যুদ্ধাপরাধ করছে আমিরাত: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
-
একটি খালি গোপন কারাগার
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সংযুক্ত আরব আমিরাতের গোপন কারাগারে আটক ব্যক্তিদের সঙ্গে যে ধরণের আচরণ করা হচ্ছে তা যুদ্ধাপরাধ। আল-জাজিরা টিভি চ্যানেল এ খবর দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের দক্ষিণের কিছু এলাকা দখলে নিয়ে সেখানে গোপন কারাগার প্রতিষ্ঠা করেছে এবং সেসব কারাগারে ইয়েমেনিদের নির্যাতন করা হচ্ছে বলে এর আগেও খবর প্রকাশিত হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে আরব আমিরাত যেসব গোপন বন্দিশালা গড়ে তুলেছে সেখানে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে যা যুদ্ধাপরাধের শামিল। এ বিষয়ে অবিলম্বে তদন্ত দাবি করেছে সংস্থাটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরব আমিরাতের মদদপুষ্ট অস্ত্রধারীরা গোপন কারাগারগুলোতে নির্মম নির্যাতনে জড়িত রয়েছে।
এর আগে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, দক্ষিণ ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের ১৮টি গোপন কারাগার রয়েছে এবং সেগুলোতে দুই হাজারে বেশি বন্দিকে আটক রেখে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২
* প্রতি মুহূর্তের খবর পেতে এখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন