ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলা বেআইনি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
https://parstoday.ir/bn/news/world-i159014-ইরানের_ওপর_মার্কিন_ও_ইসরায়েলি_হামলা_বেআইনি_অ্যামনেস্টি_ইন্টারন্যাশনাল
পার্সটুডে- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাপরিচালক ইরানে মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনকে বেআইনি বলে অভিহিত করেছেন।
(last modified 2026-04-30T12:01:45+00:00 )
এপ্রিল ৩০, ২০২৬ ১৭:৫৯ Asia/Dhaka
  • অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাপরিচালক অ্যাগনেস ক্যালামার্ড
    অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাপরিচালক অ্যাগনেস ক্যালামার্ড

পার্সটুডে- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাপরিচালক ইরানে মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনকে বেআইনি বলে অভিহিত করেছেন।

ইসনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাপরিচালক অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে ২৮শে ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলাকে বেআইনি বলে অভিহিত করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে: "২৮শে ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলা বেআইনি ছিল এবং এটি জাতিসংঘ সনদে বলপ্রয়োগের নিষেধাজ্ঞার লঙ্ঘন। তারপর থেকে, ৫,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং পশ্চিম এশিয়া জুড়ে লক্ষ লক্ষ বেসামরিক নাগরিকের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে, কারণ এই অঞ্চলে সংঘাত বৃদ্ধি পেয়েছে এবং বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা হয়েছে। আর এই সময়েই মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধাপরাধ এবং এমনকি গণহত্যার নির্লজ্জ হুমকি দিয়েছেন এবং ইরানে ‘পুরো সভ্যতা’ ধ্বংস করার হুমকি দিয়েছেন।"

ক্যালামার্ড আরও বলেন: “গাজায় ২০২৫ সালে এবং লেবাননে ২০২৪ সালে স্বাক্ষরিত তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলা থামাতে স্পষ্টভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু তারপরও তখন থেকে এ পর্যন্ত ৭৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই বিমান হামলা ও বেসামরিক সম্পত্তির ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে।”

তিনি আরও যোগ করেন: “আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন একটি চূড়ান্ত সীমারেখা টানতে হবে; একটি স্থায়ী ও প্রকৃত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য ক্ষতিগ্রস্ত সকল দেশে সকল পক্ষের সশস্ত্র সংঘাতের সম্পূর্ণ অবসান প্রয়োজন।”#

পার্সটুডে/এমআরএইচ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন