গাজা উপত্যকায় আবার ইসরাইলের হামলা; শহীদ ৩ ফিলিস্তিনি
https://parstoday.ir/bn/news/west_asia-i60344-গাজা_উপত্যকায়_আবার_ইসরাইলের_হামলা_শহীদ_৩_ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় অন্তত তিনজন শহীদ হয়েছেন। গাজার বেশ কয়েকটি জয়গায় ইসরাইল হামলা চলালে এসব ব্যক্তি শহীদ হন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৬, ২০১৮ ০৪:১৮ Asia/Dhaka
  • ইসরাইলি সেনাদের গোলাবর্ষণ
    ইসরাইলি সেনাদের গোলাবর্ষণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় অন্তত তিনজন শহীদ হয়েছেন। গাজার বেশ কয়েকটি জয়গায় ইসরাইল হামলা চলালে এসব ব্যক্তি শহীদ হন।

গতকাল (বুধবার) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের গোলন্দাজ সেনারা বেইত লাহিয়া শহরে হামলা চালায় এবং তিনজন শহীদ হওয়ার পাশাপাশি একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। ইসরাইল দাবি করেছে, গাজা উপত্যকা থেকে গুলি চালানোর পর তারা কামান ও মর্টারের গোলাবর্ষণ করে। এসব হামলায় বেশিরভাগই বেসামরিক লোকজন নিহত হন।

ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ার

ইসরাইল প্রায় সময়ই গাজার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া, ট্যাংক ও মর্টারের গোলাবর্ষণ করে। গত রোববার ইসরাইল হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারের ওপর হামলা চালায়। এর কয়েক ঘণ্টা আগে ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতি করতে রাজি হয়। তার একদিন আগে ইসরাইলের হামলায় চার ফিলিস্তিনি শহীদ হয়েছিলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬