হুদায়দায় ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলা: আরো কয়েক ডজন নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i60440-হুদায়দায়_ইয়েমেনি_বাহিনীর_পাল্টা_হামলা_আরো_কয়েক_ডজন_নিহত
ইয়েমেনি নিরাপত্তা বাহিনী এবং দেশটির সাবেক পদচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত ভাড়াটে সেনা ও সৌদি মদদপুষ্ট সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে সম্প্রতি আরো কয়েক ডজন ব্যক্তি নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩০, ২০১৮ ১৩:০৪ Asia/Dhaka
  • হুদায়দায় ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলা: আরো কয়েক ডজন নিহত

ইয়েমেনি নিরাপত্তা বাহিনী এবং দেশটির সাবেক পদচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত ভাড়াটে সেনা ও সৌদি মদদপুষ্ট সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে সম্প্রতি আরো কয়েক ডজন ব্যক্তি নিহত হয়েছে।

হাদির অনুগত কর্মকর্তারা গতকাল (রোববার)  জানিয়েছে, সৌদি বাহিনীর বিমান হামলার ছত্রছায়ায় অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করে হুদায়দা প্রদেশের জুবাইয়েদ এলাকাটি দখলে নিতে নতুন করে অভিযান শুরু হয়েছে। এলাকাটি জাতিসংঘের ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে।

এছাড়া, কর্মকর্তারা জানিয়েছেন, হুদায়দা প্রদেশের দক্ষিণে দুরাহিমি এলাকায় সৌদি বিমান হামলায় ১৮ ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি জুবায়েদ এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েক ডজন নিহত হয়। ইয়েমেনি বাহিনী হুদাইদা আন্তর্জাতিক বিমানবন্দরের ২০ কিলোমিটার দক্ষিণে দুরাহিমি এলাকায় আগ্রাসীদের বলয় ভেঙে দেয়ার চেষ্টা করে বলেও একাধিক সূত্র জানিয়েছে।

গত মাসে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা হুদায়দা শহর দখলে নিতে সেখানে ব্যাপক হামলা চালায়। ওই হামলায় সৌদি আরব বিমান সহায়তা দেয়। তবে জনপ্রিয় হুথি যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে কথিত আরব জোট পিছু হটতে বাধ্য হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/৩০