সিরিয়ায় সন্ত্রাসীদের অস্ত্র গুদামে বিস্ফোরণ; নিহত ৪০
https://parstoday.ir/bn/news/west_asia-i63478-সিরিয়ায়_সন্ত্রাসীদের_অস্ত্র_গুদামে_বিস্ফোরণ_নিহত_৪০
সিরিয়ার সন্ত্রাসী অধ্যুষিত ইদলিব প্রদেশের একটি অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে ১২টি শিশু রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১২, ২০১৮ ১৬:৩৩ Asia/Dhaka
  • বিস্ফোরণে ধ্বংস হয় দুটি ভবন
    বিস্ফোরণে ধ্বংস হয় দুটি ভবন

সিরিয়ার সন্ত্রাসী অধ্যুষিত ইদলিব প্রদেশের একটি অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে ১২টি শিশু রয়েছে।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউসম্যান রাইটস এ খবর দিয়েছে। এ গ্রুপটি সন্ত্রাসীদের হয়ে কাজ করে থাকে।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানান, তুরস্ক সীমান্তবর্তী সারমাদা শহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণটি ঘটেছে। এতে মোট দুটি ভবন ধ্বংস হয়। তিনি জানান, বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে কারণে আহতদের অনেকের অবস্থা আশংকাজনক এবং অনেকে ধ্বংস্তুপের মধ্যে আটকা পড়ে আছে। এছাড়া, অনেকে এখনো নিখোঁজ রয়েছে।

সিরিয়ান অবজারভেটরি বলছে, অস্ত্র গুদামটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির আশ-শামের অধীনে ছিল। ইদলিব প্রদেশের বেশিরভাগই হায়াত তাহরির আশ-শাম সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে দায়েশ সন্ত্রাসীদেরও সেখানে কিছু কিছু তৎপরতা রয়েছে এবং মাঝে মধ্যেই দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।#

পার্সটুডে/এসআইবি/১২