হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য ইসরাইলের সামরিক মহড়া
https://parstoday.ir/bn/news/west_asia-i63524-হিজবুল্লাহর_বিরুদ্ধে_যুদ্ধের_জন্য_ইসরাইলের_সামরিক_মহড়া
ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সম্প্রতি যুদ্ধমহড়া চালিয়েছে। এ মহড়ায় অংশ নিয়েছে পদাতিক রেজিমেন্ট এবং ট্যাংক ও কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটসহ বিভিন্ন ডিভিশন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ১৪, ২০১৮ ১৭:৩৯ Asia/Dhaka
  • ইসরাইলি ট্যাংকের মহড়া
    ইসরাইলি ট্যাংকের মহড়া

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সম্প্রতি যুদ্ধমহড়া চালিয়েছে। এ মহড়ায় অংশ নিয়েছে পদাতিক রেজিমেন্ট এবং ট্যাংক ও কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটসহ বিভিন্ন ডিভিশন।

দৃশ্যত, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইহুদিবাদী সেনারা এ মহড়া চালিয়েছে। লেবাননের ওপর বর্বর আগ্রাসনের ১২ বছর পর তারা নতুন করে যুদ্ধের তৎপরতা শুরু করেছে। ২০০৬ সালে ৩৩ দিনের ওই যুদ্ধে হিজবুল্লাহর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় ইসরাইল এবং তাদের ‘অপরাজেয় শক্তি’র দম্ভ চূর্ণ হয়েছিল।

হিজবুল্লাহ যোদ্ধা (ফাইল ফটো)

গত রোববার ইসরাইলের সেনাপ্রধান জেনারেল গ্যাদি আইজেনকোট দাবি করেন, তার সেনাদের সক্ষমতায় অবিশ্বাস্য উন্নতি হয়েছে। আইজেনকোটের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে। তিনি জানান, মহড়ার সময় সপ্তম আর্মোর্ড ব্রিগেড এবং গোলানি ব্রিগেড যৌথভাবে ঐক্যবদ্ধ শক্তি হিসেবে অনুশীলন করেছে। এটা ছিল ইসরাইলি বাহিনীর জন্য নতুন একটি পদ্ধতি। এ মহড়ায় নতুন কিছু কৌশল ও সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয় বলেও তিনি দাবি করেছেন।#

পার্সটুডে/এসআইবি/১৪