তুরস্ক সফরে কাতারের আমির; চাপ সত্ত্বেও বিনিয়োগ হচ্ছে
https://parstoday.ir/bn/news/west_asia-i63551-তুরস্ক_সফরে_কাতারের_আমির_চাপ_সত্ত্বেও_বিনিয়োগ_হচ্ছে
তুরস্কের ওপর মার্কিন প্রশাসনের চাপ সৃষ্টি সত্ত্বেও দেশটিতে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করবে কাতার। গতকাল তুরস্ক সফরে পৌঁছে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে একান্ত বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি এ ঘোষণা দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৬, ২০১৮ ০৬:৫৩ Asia/Dhaka
  • শেখ তামিম (বামে) ও এরদোগান
    শেখ তামিম (বামে) ও এরদোগান

তুরস্কের ওপর মার্কিন প্রশাসনের চাপ সৃষ্টি সত্ত্বেও দেশটিতে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করবে কাতার। গতকাল তুরস্ক সফরে পৌঁছে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে একান্ত বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি এ ঘোষণা দিয়েছেন।

তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্য নিয়ে তিনি এ সফর করছেন। বৈঠকে তারা দু দেশের বর্তমান কৌশলগত সম্পর্ক এবং তা আরো গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। এ বৈঠকে শেখ তামিম জানান, তার দেশ তুরস্কের মুদ্রা বাজার ও ব্যাংকিং খাতে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করবে।     

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তুরস্কের পণ্যের ওপর নানারকম বাড়তি শূল্ক আরোপের পদক্ষেপ নিয়েছেন এবং আংকারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন তখন কাতারি আমির তুরস্কের প্রতি এই সমর্থন দিলেন। এরইমধ্যে তুরস্কও মার্কিন কিছু পণ্যের ওপর বাড়িত শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে। মার্কিন পদক্ষেপে তুর্কি মুদ্রা লিরার মান শতকরা অন্তত ২০ ভাগ পড়ে গেছে।#

পার্সটুডে/এসআইবি/১৬