ফিলিস্তিনিদের সুরক্ষা: জাতিসংঘের আহ্বান নাকচ করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i63624-ফিলিস্তিনিদের_সুরক্ষা_জাতিসংঘের_আহ্বান_নাকচ_করল_ইসরাইল
ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষা জোরদার করার জন্য জাতিসংঘ মহাসচিব সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের প্রতি যে আহ্বান জানিয়ছেন তা নাকচ করে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানোন। তিনি এর বিপরীতে ফিলিস্তিনি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৯, ২০১৮ ০৯:২৫ Asia/Dhaka
  • ড্যানি ড্যানোন
    ড্যানি ড্যানোন

ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষা জোরদার করার জন্য জাতিসংঘ মহাসচিব সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের প্রতি যে আহ্বান জানিয়ছেন তা নাকচ করে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানোন। তিনি এর বিপরীতে ফিলিস্তিনি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

ড্যানি ড্যানোন গতকাল (শনিবার) এক বিবৃতিতে বলেছেন, “ফিলিস্তিনি জনগণকে কীভাবে রক্ষা করতে হবে সে বিষয়ে বিভ্রান্তিকর পরামর্শ দেয়ার পরিবর্তে জাতিসংঘের উচিত নিজেদের জনগণকে বিপদের মধ্যে ফেলার কারণে ফিলিস্তিনি নেতাদেরকে জবাবদিহিতার আওতায় আনা।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

ড্যানোন তার ভাষায় বলেন, ফিলিস্তিনি জনগণকে একমাত্র তাদের নেতাদের থেকে রক্ষা করা দরকার। তিনি দাবি করেন, “পশ্চিম তীরের ফিলিস্তিনি নেতারা জনগণকে ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর হামলার উসকানি দিচ্ছেন; পাশাপাশি গাজা উপত্যকার জনগণকে পণবন্দী হিসেবে ব্যবহার করছেন হামাস নেতারা।”

ইসরাইলি হামলায় শুক্রবার আরো দুই ফিলিস্তিনি শহীদ হওয়ার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ১৪ পৃষ্ঠার এক রিপোর্টে বলেছেন, ফিলিস্তিনি জনগণের জন্য সাহায্য বাড়াতে হবে, জাতিসংঘ মানবাধিকার পর্যবেক্ষক পাঠাতে হবে এবং জাতিসংঘের অনুমোদন নিয়ে সামরিক অথবা পুলিশ বাহিনী মোতায়েনের জন্য নিরস্ত্র পর্যবেক্ষক পাঠাতে হবে। দীর্ঘ দখলদারিত্ব, অব্যাহত নিরাপত্তা ঝুঁকি, দুর্বল রাজনৈতিক প্রতিষ্ঠান ও অচল হয়ে পড়া শান্তি প্রক্রিয়ার কারণে ফিলিস্তিনের অবস্থা জটিল আকার ধারণ করেছে বলেও গুতেরেস উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/১৯