খাশোগি হত্যা: তুরস্কে পৌঁছেছে সৌদি তদন্ত দল
https://parstoday.ir/bn/news/west_asia-i64983-খাশোগি_হত্যা_তুরস্কে_পৌঁছেছে_সৌদি_তদন্ত_দল
সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করার জন্য রিয়াদ থেকে একটি প্রতিনিধিদল তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
অক্টোবর ১২, ২০১৮ ১৯:০৫ Asia/Dhaka
  • সৌদি কন্স্যুলেটের সামনে প্রতিনিধিদলের কয়েকজন সদস্য
    সৌদি কন্স্যুলেটের সামনে প্রতিনিধিদলের কয়েকজন সদস্য

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করার জন্য রিয়াদ থেকে একটি প্রতিনিধিদল তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে।

আনাদোলু বলছে, সৌদি প্রতিনিধিদল তদন্তে অংশ নেয়ার জন্য তুরস্কের আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাক্ষৎ করবে বলে ধারণা করা হচ্ছে।

জামাল খাশোগি এক সময় সৌদি সরকারের উপদেষ্টা থাকলেও এক পর্যায়ে সরকারের নানা কাজের সমালোচনা করা শুরু করেন এবং ২০১৭ সাল থেকে তিনি আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে চলে যান। সেখানে তিনি ওয়াশিংটন পোস্টের কলামিস্ট হিসেবে কাজ করতেন।

সাংবাদিক জামাল খাশোগি

গত সপ্তাহে তিনি বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেটে যান কিন্তু ভবনে প্রবেশের পর তিনি আর বের হন নি। সৌদি সরকার দাবি করছে, ভবন থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন খাশোগি। কিন্তু তুর্কি সরকার বলছে, তাদের হাতে প্রমাণ রয়েছে যে, সৌদি আরব খাশোগিকে হত্যা করেছে। এ ঘটনায় সৌদি সরকার আন্তর্জাতিক অঙ্গনে চাপের মুখে পড়েছে।#  

পার্সটুডে/এসআইবি/১২