হামাসকে যুদ্ধের হুমকি দিল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i65104-হামাসকে_যুদ্ধের_হুমকি_দিল_ইসরাইল
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে যুদ্ধের হুমকি দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান। তিনি গতকাল (মঙ্গলবার) বলেছেন, গাজার বিরুদ্ধে যুদ্ধে যাবে কিনা সে বিষয়ে ইসরইলকে এখন অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৭, ২০১৮ ১৩:২৯ Asia/Dhaka
  • গাজা ডিভিশন হেডকোয়ার্টার্স পরিদর্শনের সময় বক্তব্য রাখছেন লিবারম্যান
    গাজা ডিভিশন হেডকোয়ার্টার্স পরিদর্শনের সময় বক্তব্য রাখছেন লিবারম্যান

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে যুদ্ধের হুমকি দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান। তিনি গতকাল (মঙ্গলবার) বলেছেন, গাজার বিরুদ্ধে যুদ্ধে যাবে কিনা সে বিষয়ে ইসরইলকে এখন অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে।

 ইসরাইলি সেনাবাহিনীর গাজা ডিভিশন হেডকোয়ার্টার্স পরিদর্শনের সময় লিবারম্যান এসব কথা বলেন। তিনি তার ভাষায় বলেন, ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভাকে হামাসের বিরুদ্ধে কঠোর জবাব দেয়ার সিদ্ধান্ত নিতে হবে। এজন্য যদি বড় রকমের যুদ্ধ বেধে যায় তাহলেও হামাসকে জবাব দেয়া উচিত।

লিবারম্যান বলেন, “আমরা সব অপশন শেষ করেছি। এখন সিদ্ধান্ত নেয়ার সময়। এ ক্ষেত্রে আমার মতামত খুব পরিষ্কার। হামাসের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই শক্ত জবাব দিতে হবে। একমাত্র এভাবেই সিহংসতা ‘জিরো লেভেলে’ আনা সম্ভব।” তিনি বলেন, গাজা নিয়ে সব আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে; এখন একমাত্র উপায় হচ্ছে যুদ্ধ।#

পার্সটুডে/এসআইবি/১৭