ইসরাইলি সেনাদের গুলিতে আরো এক ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i65231-ইসরাইলি_সেনাদের_গুলিতে_আরো_এক_ফিলিস্তিনি_শহীদ
ইহুদিবাদী ইসরাইলের সেনাদের গুলিতে অধিকৃত পশ্চিম তীরে আরো এক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরাইলি সেনারা দাবি করেছে, ওই ফিলিস্তিনি ছুরি দিয়ে তাদেরকে হত্যার চেষ্টা চালিয়েছিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০১৮ ১৪:০৪ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের বর্বরতা (ফাইল ফটো)
    ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের বর্বরতা (ফাইল ফটো)

ইহুদিবাদী ইসরাইলের সেনাদের গুলিতে অধিকৃত পশ্চিম তীরে আরো এক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরাইলি সেনারা দাবি করেছে, ওই ফিলিস্তিনি ছুরি দিয়ে তাদেরকে হত্যার চেষ্টা চালিয়েছিলেন।

ইসরাইলি সেনারা তাদের ভাষায় এক বিবৃতিতে দাবি করেছে যে, পশ্চি তীরের আল-খলিল শহরে এক হামলাকারী ইসরাইলের এক সেনাকে ছুরি মেরে হত্যার চেষ্টা করেন। সে সময় ওই সেনা এবং ঘটনাস্থলে থাকা অন্য সেনারা ফিলিস্তিনি নাগরিককে হত্যা করে।  হামলায় ইহুদিবাদী সেনা সামান্য আহত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাদের হামলায় অন্তত চার ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত হয়েছেন। গতকাল (রোববার) রাতে বহু ফিলিস্তিনি গাজা সীমান্তে  প্রতিবাদ মিছিল বের করলে ইসরাইলি সেনারা তাতে হামলা চালায়। এ সময় ইহুদিবাদীরা তাজা গুলি ও টিয়ারগ্যাসের শেল ব্যবহার করে।  

গত ৩০ মার্চ গাজাবাসী ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার দাবিতে মার্চ অব রিটার্ন নামে বিক্ষোভ সমাবেশ করে আসছেন। এসব বিক্ষোভ-সমাবেশে ইসরাইলি সেনাদের হামলায় এ পর্যন্ত অন্তত ২০০ ফিলিস্তিনি শহীদ ও বিশ হাজার আহত হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২২