গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i65309-গাজায়_নতুন_করে_বিমান_হামলা_চালিয়েছে_ইসরাইলি_বাহিনী
ইহুদিবাদী ইসরাইলি জঙ্গিবিমান অবরুদ্ধ গাজা উপত্যাকার পশ্চিম এবং দক্ষিণ অংশে নতুন করে বোমা বর্ষণ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০১৮ ১৪:০১ Asia/Dhaka
  • গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী

ইহুদিবাদী ইসরাইলি জঙ্গিবিমান অবরুদ্ধ গাজা উপত্যাকার পশ্চিম এবং দক্ষিণ অংশে নতুন করে বোমা বর্ষণ করেছে।

ইসরাইলি সংবাদ মাধ্যম জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) ভোরে ইসরাইলি বাহিনী গাজা উপত্যাকার খান ইউনিস এবং রাফাহ শহরের কাছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মালিকানাধীন আটটি অবস্থানে জঙ্গি বিমান দিয়ে হামলা চালিয়েছে। এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায় নি।  

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে আসা রকেট হামলার জবাবে এসব বিমান হামলা চালানো হয়েছে বলে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে। আইরন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা রকেটটি ধ্বংস করতে ব্যর্থ হয় এবং এটি একটি খোলা মাঠে আঘাত হানে। 

এর আগে গতকাল বুধবার ইসরাইলি জঙ্গিবিমান গাজার একটি এলাকায় বোমা বর্ষণ করে। গাজার ওই স্থান থেকে অবরুদ্ধে ফিলিস্তিনি এলাকার দিকে ব্যালুন উড়ানো হতো বলে ইসরাইল দাবি করেছে। তবে গাজার প্রতিরোধ সংগঠনগুলো যৌথ বিবৃতির মাধ্যমে ইসরাইলের এ দাবি নাকচ করে দিয়েছে। এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলে ইহুদিবাদী ইসরাইল প্রায় সময় গাজা উপত্যকার ওপর বিমান হামলা চালিয়ে থাকে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫