সৌদি-জোটের ঘাঁটিতে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা: ব্যাপক ক্ষয়ক্ষতি
-
বাদ্র-পি-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
ইয়েমেনের হুথি যোদ্ধা ও তাদের সমর্থিত সেনারা সৌদি নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
'বাদ্র-পি ওয়ান'নামের নয়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে নিখুঁতভাবে শত্রুর অবস্থানে ওই হামলা চালানো হয়। আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নাজরানের সৌদি নেতৃত্বাধীন জোটের ঘাঁটিতে আজ সকালে ওই হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহত হয়েছে।
দেশীয় প্রযুক্তিতে তৈরি বাদ্র-পি ওয়ান নামের উন্নত এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি গত ২৭ অক্টোবর উদ্বোধন করেছে ইয়েমেন।
২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব কয়েকটি আরব দেশকে সঙ্গে নিয়ে ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং শরণার্থীতে পরিণত হয়েছে লক্ষ লক্ষ ইয়েমেনি।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২