ইহুদিবাদীর গাড়ি-চাপায় শহীদ হলেন এক ফিলিস্তিনি
https://parstoday.ir/bn/news/west_asia-i65639-ইহুদিবাদীর_গাড়ি_চাপায়_শহীদ_হলেন_এক_ফিলিস্তিনি
দখলদার এক ইহুদিবাদীর হামলায় শহীদ হয়েছেন একজন ফিলিস্তিনি।  পশ্চিম তীরের দক্ষিণ তুলকারাম এলাকায় গাড়ি-চাপা দিয়ে ওই হামলা চালায় অবৈধ ইসরাইলি বসতির এক অধিবাসী। 
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ০৭, ২০১৮ ১৫:৫৮ Asia/Dhaka
  • ইহুদিবাদীর গাড়ি-চাপায় শহীদ হলেন এক ফিলিস্তিনি

দখলদার এক ইহুদিবাদীর হামলায় শহীদ হয়েছেন একজন ফিলিস্তিনি।  পশ্চিম তীরের দক্ষিণ তুলকারাম এলাকায় গাড়ি-চাপা দিয়ে ওই হামলা চালায় অবৈধ ইসরাইলি বসতির এক অধিবাসী। 

এদিকে পশ্চিম তীরের নাবলুস শহরে হযরত ইউসুফ (আ)'র পবিত্র মাজারে হামলা চালিয়েছে  অবৈধ ইসরাইলি বসতি থেকে আসা শত শত ইহুদিবাদী ।

আজ (বুধবার) ভোরে ইসরাইলি পুলিশের সহায়তা নিয়ে ওই হামলা চালায় দখলদার ইহুদিবাদীরা। এ হামলার প্রতিবাদে নাবলুসের ফিলিস্তিনিরা ইসরাইলি পুলিশ ও দখলদারদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে । এ সময় ইসরাইলি পুলিশের গুলিতে আহত হন সাত ফিলিস্তিনি।

 এ ছাড়াও আজ ইসরাইলি পুলিশ নাবলুস, কালকিলিয়া, আলখলিল ও তুলকারাম অঞ্চলে হামলা চালিয়ে ফিলিস্তিনি সংসদ সদস্য মুহাম্মাদ আবু জুহাইশাসহ ৫ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। 

দখলদার ইসরাইলি সেনারা প্রায়ই নানা অজুহাতে অধিকৃত ফিলিস্তিনের নানা অঞ্চলে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের গ্রেফতার করে আসছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের বন্দি করার ইসরাইলি অভিযান জোরদার হয়েছে।

ট্রাম্প সরকার মুসলমানদের প্রথম কিবলার শহর বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে ৩০০'রও বেশি ফিলিস্তিনি হানাদার ইসরাইলি সেনাদের হাতে শহীদ ও কয়েক হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/৭