সিরিয়ায় হামা প্রদেশে সেনাবাহিনীর অভিযান: ২২ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i65678-সিরিয়ায়_হামা_প্রদেশে_সেনাবাহিনীর_অভিযান_২২_সন্ত্রাসী_নিহত
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হামা প্রদেশে দেশটির সেনাবাহিনীর অভিযানে অন্তত ২২ উগ্র সন্ত্রাসী নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৯, ২০১৮ ১৪:২৮ Asia/Dhaka
  • সিরিয়ায় হামা প্রদেশে সেনাবাহিনীর অভিযান: ২২ সন্ত্রাসী নিহত

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হামা প্রদেশে দেশটির সেনাবাহিনীর অভিযানে অন্তত ২২ উগ্র সন্ত্রাসী নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।

অবজারভেটরি বলেছে, সিরিয়ার হামা প্রদেশের উত্তর উপকণ্ঠে অবস্থিত হালফাইয়া গ্রামের কাছে সন্ত্রাসী গোষ্ঠী জেইশ আল ইজ্জার নিয়ন্ত্রিত একটি ঘাঁটি দেশটির সেনাবাহিনী পুনরুদ্ধার করার পর দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে সন্ত্রাসী গোষ্ঠীর ২২ সদস্য নিহত হয় এবং আরো কয়েক জন্য ব্যক্তি আহত হয়। হালফাইয়া গ্রামটি পরিকল্পিত বাফার জোনে অবস্থিত। সিরিয়ার ইদলিব এবং পাশ্ববর্তী আলেপ্পো এবং হামা প্রদেশের কিছু অংশ নিয়ে বাফার জোন প্রতিষ্ঠিত।

গত সেপ্টেম্বরে রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলবর্তী সোচি শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মধ্যে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে বাফার জোন প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। চুক্তি অনুসারে ইদলিবের বাফার জোন থেকে সমস্ত ভারী অস্ত্র প্রত্যাহার করা হবে এবং আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত জাবহাত ফতেহ আশ-শামের সন্ত্রাসীদেরকে তুরস্ক সরিয়ে নেবে। তবে এসব সন্ত্রাসী সম্প্রতি ঘোষণা দিয়েছে যে,  তারা বাফার জোন ছেড়ে যাবে না এবং অস্ত্রও  ত্যাগ করবে না।#

পার্সটুডে/বাবুল আখতার/৯