হুদাইদাহ দখলে প্রবল প্রতিরোধের মুখে সৌদি ভাড়াটে সেনারা
-
হুদাইদা শহরের পূর্বে মানসুর হাদির অনুগত গেরিলাদের তৎপরতা
ইয়েমেনের পশ্চিম উপকূলীয় হুদাইদাহ বন্দর দখলের জন্য সৌদি নেতৃত্বাধীন ভাড়াটে বাহিনীর আগ্রাসন ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে। জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ও তাদের সমর্থিত সেনাবাহিনীর প্রতিরোধের মুখে আগ্রাসী বাহিনীর দখল অভিযান কার্যত ব্যর্থ হয়েছে এবং সুদানের বেশ কয়েকজন ভাড়াটে সেনা নিহত হয়েছে।
গণমাধ্যমের খবর অনুযায়ী, আজ (রোববার) আবাসিক এলাকার রাস্তায় রাস্তায় যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এতে অংশ নিচ্ছে স্থানীয় লোকজন ও হুথি যোদ্ধারা। ইয়েমেনের হাসপাতাল ও সামরিক সূত্র থেকে জাননো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দু পক্ষের ৬০ জনের বেশি নিহত হয়েছে।
এদিকে, সৌদি নেতৃত্বাধীন গেরিলাদের একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপি’র কাছে দাবি করেছে, ৪০ জনের বেশি হুথি যোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত ২০ জন গেরিলা নিহত হয়েছে।
১০ দিন আগে আগ্রাসী বাহিনী হুদাইদাহ বন্দর দখলের জন্য ভয়াবহ হামলা শুরু। এ বন্দর হচ্ছে ইয়েমেনি হুথি যোদ্ধাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এ বন্দর দিয়েই বাহির্বিশ্ব থেকে সামান্য পরিমাণে ত্রাণ-সামগ্রী আসে। কিন্তু সৌদি নেতৃত্বাধীন জোট এ বন্দর দখল করে নিয়ে খাদ্য সরবরাহের সব রকমের পথ বন্ধ করে দিতে চাইছে। সৌদি আরব আগেই ইয়েমেনের ওপর সমুদ্র, স্থল ও আকাশ পথের অবরোধ দিয়ে রেখেছে। তবে হুথি যোদ্ধারা একমাত্র হুদাইদাহ বন্দর সচল রাখতে সক্ষম হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১১